
আঘাভনি গ্রিগোরিয়ান
Աղավնի Գրիգորյան
আঘাভনি গ্রিগোরিয়ানের জন্ম আর্মেনিয়ার ইয়েরেভানে। উচ্চবিদ্যালয়ের পড়া শেষে আর্মেনীয় রাষ্ট্রীয় শিক্ষাবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের শিল্পশিক্ষা অনুষদে (১৯৯১–১৯৯৪) এবং ইয়েরেভান রাষ্ট্রীয় সংগীত মহাবিদ্যালয়ের কণ্ঠসংগীততত্ত্ব অনুষদে (১৯৯৪–১৯৯৮) পড়াশোনা সম্পন্ন করেন। আর্মেনিয়ার শিল্পবিদ্যালয়ে সংগীত শেখানোর পর ২০১২ সালে মাদ্রিদে চলে যান। সেই থেকে আর্মেনীয় অ্যাপোস্টলিক গির্জার গায়কদলের প্রধান পরিচালক এবং মাদ্রিদের শিল্প ও সংগীতবিদ্যালয়ে শিক্ষক। ২০২১ সালে আর্মেনীয় লেখক সংঘের সদস্য নির্বাচিত হন।
