
আনুশ সার্গসিয়ান
Անուշ Սարգսյան
আনুশ সার্গসিয়ানের জন্ম জর্জিয়ার তিবিলিসিতে। ১৯৯৯ সাল থেকে আর্মেনিয়া প্রজাতন্ত্রের সাংবাদিক সংঘের এবং ২০০৭ সাল থেকে বুদ্ধিবৃত্তিক ব্যবস্থা উন্নয়নের পদ্ধতিবিদ্যা কেন্দ্রের সদস্য। “আনো” বইয়ের জন্য ২০০৯ সালের তৃতীয় ইয়েরেভান বই উৎসবে “গদ্য” বিভাগে প্রথম পুরস্কার পান। গ্রানিশ সাহিত্য ক্লাব ও আন্তারেস মিডিয়া হোল্ডিংয়ের যৌথ “গদ্য–২০১৪” প্রতিযোগিতায় তাঁর “প্রতিবেশিনী মারুস” বিজয়ীদের তালিকায় ছিল। “আনো” আর্মেনিয়ায় ইউরোপীয় ইউনিয়ন সাহিত্য পুরস্কারে অংশ নিয়ে সেরা পাঁচ বইয়ের সংক্ষিপ্ত তালিকায় স্থান পায়।
