
আর্কমেনিক নিকোঘোসিয়ান
Արքմենիկ Նիկողոսյան
আর্কমেনিক নিকোঘোসিয়ান আর্মেনীয় সাহিত্যগবেষক, সম্পাদক, ভাষা-সাহিত্যবিজ্ঞানের ক্যান্ডিডেট ডিগ্রিধারী এবং ২০০৭ সাল থেকে আর্মেনিয়ার লেখক সংঘের সদস্য। ২০০৬ সাল থেকে সংঘের যুব বিভাগের সভাপতি। ২০০৮ সাল থেকে আর্মেনিয়ার জাতীয় বিজ্ঞান আকাদেমির এম. আবেঘিয়ান সাহিত্য ইনস্টিটিউটের প্রাচীন ও মধ্যযুগীয় আর্মেনীয় সাহিত্য বিভাগে জ্যেষ্ঠ গবেষক। ২০১১ সাল থেকে “আন্তারেস” প্রকাশনীর প্রধান সম্পাদক।
