
আরতাভাজদ ইয়েঘিয়াজারিয়ান
Արտավազդ Եղիազարյան
আরতাভাজদ ইয়েঘিয়াজারিয়ান (জন্ম ১৯৮৬) মূলত নগর-পত্রিকা “ইয়েরেভান”-এর (evnmag.com) প্রধান সম্পাদক হিসেবে পরিচিত। আর্মেনিয়ায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সহায়তায় তাঁর “আর্মেনিয়ার গল্প” সংকলন আর্মেনীয় ও ইংরেজিতে প্রকাশিত হয়। ২০১৮ সালে ইয়েরেভান বই উৎসবের “কথাসাহিত্য” বিভাগে তৃতীয় পুরস্কার পান। ২০২০ সালে প্রথম কল্প-উপন্যাস “ড্রাগন-পাথরের রহস্য” প্রকাশিত হয়; ২০২১ সালের অন্যতম সর্বাধিক বিক্রীত আর্মেনীয় বই হয়ে ওঠে, দ্বিতীয় সংস্করণ ছাপা হয় ২০২২ সালে। বর্তমানে এর পরবর্তী খণ্ড লিখছেন। ২০২৪ সালে বইটির রুশ অনুবাদ প্রকাশিত হয়েছে। আর্মেনীয় প্রবাসীসমাজ একটি প্রধান বাজার হয়ে উঠতে পারে।

