
হুসিক আরা
Հուսիկ Արա
আর্মেনীয় কবি হুসিক আরার জন্ম ১৯৬৭ সালে। ১৯৯১–১৯৯৬ সালে ইয়েরেভান রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়েন। প্রথম কবিতা ১৯৮৫ সালে “আভানগার্দ” পত্রিকায় প্রকাশিত হয়। ২০০১ সাল থেকে আর্মেনীয় লেখক সংঘের সদস্য। ২০১৮ সালে প্রকাশিত তাঁর “আর ভালোবাসা বলল” আর্মেনিয়ার কবিতার বাজারে সর্বাধিক বিক্রীত বইয়ের প্রথম স্থানে পৌঁছেছে।
