
মেহের ইসরায়েলিয়ান
Մհեր Իսրայելյան
মেহের ইসরায়েলিয়ান সমকালীন লেখক। তাঁর বেশ কিছু ছোটগল্প সাহিত্য ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশিত হয়েছে। ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে তাঁর ছোটগল্প গ্রানিশের বার্ষিক সেরা পাঁচের তালিকায় স্থান পায়। ২০১৭ সালে “প্রাচীন আর্মেনীয় পথে একটি কুকুরের ভাগ্য” বইয়ের জন্য লেভন আনানিয়ান স্মারক বিশেষ বেস্টসেলার পুরস্কার পান। কিছু ছোটগল্প ইংরেজিতে অনূদিত। “মরার আগে জীবনটা বাঁচো” উপন্যাসিকা অনূদিত হয়ে “লিতেরাতুরনায়া আর্মেনিয়া” পত্রিকায় প্রকাশিত হয়েছে।

