
ভোভা আরজুমানিয়ান
Վովա Արզումանյան
ভোভা আরজুমানিয়ান আর্মেনীয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চিত্রনাট্যকার। ইয়েরেভান রাষ্ট্রীয় নাট্য ও চলচ্চিত্র ইনস্টিটিউটে পড়েছেন; আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাধিক চলচ্চিত্র প্রযোজনা সংস্থার কর্মশালায় পেশাগত প্রশিক্ষণও নিয়েছেন। আন্তর্জাতিক নাট্যোৎসবের অংশ হিসেবে আর্মেনিয়ায় তাঁর নাটক মঞ্চস্থ হয়েছে। অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও অ্যানিমেশন—উভয়ের চিত্রনাট্য লিখেছেন; চলচ্চিত্রের চিত্রনাট্য সম্পাদক হিসেবেও কাজ করেছেন।